ফুলবাড়ী ডিজিটাল লাইব্রেরির পরিকল্পনা
১.
একটা
ফেসবুক গ্রুপ খোলা হবে । সেখানে
সদস্য সংগ্রহ করতে হবে। গ্রুপে
পোষ্ট দেয়া হবে এই এলাকায় কে
কে পরিচিত আছে যারা লেখালেখি
করে। ছোট বড় যেকোন লেখক। লেখা
সেটা গান কবিতা গল্প যেটাই
হোক। সবাই কমেন্টে তার এলাকার
লেখকদের নাম জানাবে। তারপর
লিষ্ট তৈরি করতে হবে।
২.
ফুলবাড়ির
উপজেলার এলাকা ভাগ বের করে
সেখানে থাকা কবি লেখকদের বের
করা হবে। তাদের সাথে যোগাযোগের
জন্য ফোন নম্বর এবং বাড়ির
ঠিকানা যোগাড় করা হবে।
৩.
যোগাযোগের
পর লেখকদের ডিজিটাল বইয়ের
প্রয়োজনীয়তা বোঝানো হবে।
তারা রাজি হলে তাদের ছবি তোলা
হবে। তাদের জীবনী নেয়া হবে।
তারপর তাদের লেখা বই বা খাতার
ছবি নেয়া হবে।
৪.
সংগ্রহীত
ছবি যেকোন মেমরিতে সংরক্ষণ
করা হবে। মেমরি থেকে একটি
কম্পিউটারে সেগুলো সেভ রেখে
সেখান থেকে বই বা ওয়েবসাইট
বা ফেইসবুকে আপলোড করা হবে।
৫.
একটি
ফ্রি ওয়েবসাইটে লেখকের ছবি
ও লেখক পরিচিতি সহ পোষ্ট করা
হবে। সেগুলো আজীবনের জন্য
সেভ থাকবে। এই প্রকল্পে যারা
যারা যুক্ত থাকবে তাদের নাম
ছবি ও পরিচয় সেখানে যুক্ত
থাকবে। ভবিষ্যতে যে কেউ বই
পড়তে এলে ভলান্টিয়ারদের কথাও
জানতে পারবে।
Comments
Post a Comment